গণহত্যা দিবস পালন করছে রোহিঙ্গারা

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

গণহত্যা দিবস পালন করছে রোহিঙ্গারা

Manual2 Ad Code

মিয়ানমার রাখাইন রাজ্যে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনার ২ বছর পূর্ণ হলো। এই উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা।

Manual3 Ad Code

রোববার (২৫ আগস্ট) সকালে উখিয়ার মধুরছড়া এক্সটেনশন-৪ ক্যাম্পের খোলা মাঠে সমাবেশের মাধ্যমে এই দিবস পালন করা হয়। সমাবেশে প্রায় অর্ধলাখ রোহিঙ্গা জনগণ উপস্থিত ছিলেন।

উখিয়া ছাড়াও টেকনাফের উনচিপ্রাংয়েও র‌্যালী ও শোকসভা করেছে তারা।

নাগরিকত্ব, নিরাপত্তা এবং বসতভিটা ফেরতসহ রোহিঙ্গাদের ৫ প্রধান দাবি মেনে নিতে হবে। অন্যথায় রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাবে না, বললেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

Manual5 Ad Code

২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে গণহত্যা, ধর্ষনসহ ও বর্বর নির্যাতনের নিন্দা এবং জড়িত সেনাবাহিনী ও উগ্রপন্থী মগদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিও জানান অন্য বক্তারা।

Manual1 Ad Code

এসময় বক্তব্য রাখেন, আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’র চেয়ারম্যান মুহিব উল্লাহ, মাষ্টার আবদুর রহিম, মৌলভী ছৈয়দ উল্লাহ ও রোহিঙ্গা নারী নেত্রী হামিদা বেগমসহ রোহিঙ্গা নেতারা।

Manual3 Ad Code

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে মিয়ানমারের রাখাইন রাজ্য। এরপর থেকে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সোয়া ১১ লাখ রোহিঙ্গা উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে অবস্থান করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code