গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬

গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

Manual8 Ad Code

indexসুরমা মেইল ডেস্ক :: গোপালগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে আবদুস সালাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সিরাজ শেখ (৩০) নামের অপর একজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হরিদাশপুর গ্রামের রাঙ্গা মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সালামের বাড়ি খুলনার রূপসা এলাকায়।

Manual6 Ad Code

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ছয়-সাতজনের একটি সংঘবদ্ধ দল রাত দেড়টার দিকে রাঙ্গা মোল্লার বাড়িতে চুরি করতে যায়। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী গিয়ে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। এ সময় দলের অন্য সদস্যরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী আটক ব্যক্তিদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code