গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেলো দুই ভাইয়ের

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেলো দুই ভাইয়ের

Manual6 Ad Code

ফাইল ছবি


সুরমা মেইল ডেস্ক :
ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো দুজন আহত হয়েছেন।

Manual5 Ad Code

 

নিহতরা হলেন- মো. তুষার (৪০) ও তার ভাই বিপ্লব (৩২)। তুষার প্রবাস ফেরৎ এবং বিপ্লব মিরসরাইয়ের সসরত প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী। নিহত দুই ভাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে।

Manual6 Ad Code

 

এছাড়াও ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মাইক্রোবাস চালক সাজ্জাদ (৩০) ও যাত্রী প্রণবকে (১১) উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি ক হয়েছে।

 

Manual3 Ad Code

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি কুইন্স হাসপাতাল সংলগ্ন গাছের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

Manual5 Ad Code

 

গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code