গাজীপুরে ড্রামে ভর্তি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৭

গাজীপুরে ড্রামে ভর্তি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরেবাইপাস সড়কের পাশে কাওরান বাজার আড়তের গেটের সামনে থেকে এক অজ্ঞাত নারীর (৩৮) লাশ ভর্তি ড্রাম উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ঈদের দিন দুপুরে গাজীপুরের ভোগড়া পেয়ারা বাগানের কাছে ্ওই আড়তের গেটের সামনে থেকে ড্রামভর্তি লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

Manual1 Ad Code

জয়দেবপুর থানার এসআই মন্তোষ চন্দ্র দাস বলেন, সকাল ১১টার দিকে এলাকাবাসী ড্রাম থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপুরে ড্রামে থাকা নারীর আস্ত লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

তিনি জানান, লাশটিতে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ড্রামে ভরে বাইপাস সড়কের পাশে ফেলে রেখে গেছে। তার গায়ে কোনো আঘাতে চিহ্ন নেই।

Manual1 Ad Code

তার পরনে টিয়া রংয়ের সালোয়ার-কামিজ রয়েছে। তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code