গাজীপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় এলডিপি

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৮

গাজীপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় এলডিপি

Manual2 Ad Code

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এলডিপি’র কেন্দ্রীয় নেতারা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার ২০ দলের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয় কমিটির সদস্য সচিব ও এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ গাজীপুর চৌরাস্তায় প্রচারণা চালায়।

এসময় শাহাদাত হোসেন সেলিম বলেন, ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা জোটের মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোটের জন্য ব্যাপক প্রচার-প্রচারনা চালাচ্ছি। গাজীপুর মহানগর এলডিপি ও অংগ সংগঠন গুলো নিয়মিত নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন। আজকেও এলডিপির ৩ টি গ্রুপ মাঠে কাজ করছে।

Manual6 Ad Code

তার সাথে উপস্থিত ছিলেন- এলডিপির তথ্য ও গবেষনা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক কবির উদ্দীন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আব্দুস সামাদ, সহ-সভাপতি আমিরুল ইসলাম রুবেল, মাহবুব হোসেন, আলী আকবর শাহ, যুগ্ম সাধারন সম্পাদক কাজী নিয়ামুল কবির হীরা, গাজীপুর মহানগর সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন সরকারসহ প্রমূখ।

Manual5 Ad Code

অন্যদিকে গাজীপুর মহানগর গণতান্ত্রিক মহিলা দলের উদ্যোগে আলহাজ্ব হাসান উদ্দীন সরকার পক্ষে ৫৬নং ওয়ার্ড, টংগী কলেজ গেট, টংগী পাইলট স্কুল, টংগী সরকারী কলেজ এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়।

Manual4 Ad Code

এসময় গণসংযোগে অংশ নেন এলডিপির উপদেষ্টা ও গণতান্ত্রিক মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপিকা কারিমা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক ও গণতান্ত্রিক মহিলাদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক তপতি রানী কর, গণতান্ত্রিক মহিলা দলের যুব মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম, গাজীপুর মহানগর গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি আলেয়া পারভীন, আরশি, ফারিহাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code