গাজীপুর সিটি নির্বাচন ২৬ জুন

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ১৩, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচন ২৬ জুন

Manual2 Ad Code

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৩ মে) বিকাল ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।

এসময় তিনি আরো জানান, প্রার্থীরা আগামী ১৮ জুন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে। এর আগে নির্বাচনী প্রচারণা চালালে তা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

Manual5 Ad Code

এর আগে হাইকোর্ট আগামী ২৮ জুনের মধ্যে এই সিটি করপোরেশনের নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। গত বৃহস্পতিবার আপিল বিভাগের সবুজ সংকেত পাওয়ার পর ওইদিন বিকালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিবকে নিয়ে বৈঠক করেন সিইসি কে এম নুরুল হুদা। পরে ইসি সচিব কমিশনের অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ইসি কর্মকর্তারা জানান, বাংলাদেশে সাধারণত রোজার মধ্যে কোনো নির্বাচন করা হয় না। ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ততা, বাস্তবতা ও ভোটের পরিবেশ বিবেচনায় অতীতে বড় কোনো সাধারণ বা উপনির্বাচন রোজায় করা হয়নি। যদিও রোজার মধ্যে নির্বাচন করতে কোনো আইনি বাধা নেই।

Manual4 Ad Code

প্রধান নির্বাচন কমিশনর কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় নির্বাচন কমিশনার, কমিশন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তা, রিটার্নিং কর্তকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code