গাড়িবহরে হামলায় আহত সাংবাদিকরা

প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৭

গাড়িবহরে হামলায় আহত সাংবাদিকরা

Manual8 Ad Code

রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সহায়তা দিতে উখিয়া যাওয়ার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আহত সবাই সাংবাদিক।

আহত সাংবাদিকরা হলেন- একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শফিক আহমেদ ও বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোর্শেদ এবং ডিবিসি’র ক্যামেরাপারসন আপনের নাম জানা গেছে। এছাড় মিরসরাইয়ে হামলার ঘটনায় এনটিভির সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ, ব্রডকাস্টার আবু সাইদ, ক্যামেরা পারসন তাপসসহ কয়েকজন আহত হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার হামলার বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মহিপাল বাজার অতিক্রমের পরপরই দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। এসময় তারা হামলা চালিয়ে একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়ি ভাঙচুর করে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের তিনটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

পরে আহতদের একটি নিকটস্থ পেট্রল পাম্পে নিয়ে সেখানে ডাক্তার ডেকে চিকিৎসা দেওয়া হয়। তবে এরপরই তারা পুনরায় রওনা দেন গাড়িবহরের সঙ্গে।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে হামলার পর মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ফের হামলার খবর পাওয়া গেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

Manual7 Ad Code

মহিপালে হামলার পর ফেনী সার্কিট হাউজে ঘণ্টাখানেক বিশ্রাম নেন বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে ফের কক্সবাজারের উদ্দেশে রওনা দেন তিনি। তার গাড়িবহর মিরসরাইয়ে পৌঁছালে আবারও হামলার মুখোমুখি হয় বহরের কয়েকটি গাড়ি। এ সময় হামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির গাড়ি ভাঙচুর করা হয়। এতে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মাহমুদ, ব্রডকাস্টার আবু সাইদ, ক্যামেরা পারসন তাপসসহ কয়েকজন আহত হন।

এদিকে, এ হামলার নিন্দা জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্বৃত্তরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। একটা পুরোপুরি শান্তিপূর্ণ ও মানবিক কাজে এ হামলা নিন্দনীয়।

Manual6 Ad Code

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন থেকে তাকে বহনকারী গাড়িবহর রওনা হয়। সফর শুরুর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, আইজিপি বিএনপি চেয়ারপারসনের সফরের সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। আশা করছি, কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না।

Manual8 Ad Code

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেন।

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান, জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি ছাড়াও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনী অভিযানের ঘোষণা দিয়ে আগে থেকেই রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো অবরুদ্ধ করে রাখে। এরই মধ্যে রোহিঙ্গা যোদ্ধারা অন্তত ২৫টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ আগস্ট মধ্যরাতের পরে প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। ওইদিনের পর থেকে রোহিঙ্গাদের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। সেনা অভিযানে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র হিসাবে, সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২৫ আগস্ট থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

গত বছরের অক্টোবরে একই ধরনের ঘটনায় পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এভাবে কয়েক দশক ধরে শুধুমাত্র বাংলাদেশেই ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা শরণার্থী সংকট হচ্ছে রোহিঙ্গারা। সংস্থাটি মিয়ানমার সেনা বাহিনীর এই নির্মমতাকে ‘গণহত্যা’ ও ‘জাতিগত নিধন’ বলে উল্লেখ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code