সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকাশ্যে হত্যাকাণ্ড যেহেতু বন্ধ করতে পেরেছি, গুপ্তহত্যাও বন্ধ করতে পারবো। এটা সময়ের ব্যাপার মাত্র। শনিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগে সূচনা বক্তেব্যে এসব কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন- গুপ্তহত্যা বন্ধ করতে যা যা করা দরকার সবই করবো। এর হোতা কারা, অর্থ কারা দেয়, উৎসাহ কারা দেয়, কারা এসব ঘটনা নিয়ে সরকারের ব্যর্থতা দেখছে এগুলো সবই বের করবো। আমরা এদের খুঁজে বের করবো, যাবে কোথায়। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এইসব গুপ্তহত্যা। কেউ পার পাবে না। এর শাস্তি এরা পাবেই।
তিনি আরও বলেন, ইমাম, পাদ্রি, পুরোহিত এসব হত্যা করে তারা কী ম্যাসেজ দিতে চাচ্ছে। উন্নয়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইবে তাদের ক্ষমা নেই।
প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে বলেন, কোথাও যদি হত্যাকাণ্ড দেখেন, দাঁড়িয়ে দেখবেন না, ধরার চেষ্টা করবেন, প্রতিরোধের চেষ্টা করবেন। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সহযোগিতা করবেন।
বিএনপি-জামায়াতের নির্বাচনবিরোধী হরতাল অবরোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রকাশ্যে মানুষ হত্যা করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছিল। সেজন্য এখন তারা গুপ্তহত্যা শুরু করেছে। বেছে বেছে গুপ্তহত্যা করা হয়েছে। আর একেকটা হত্যাকাণ্ডের পরে কিছু লোক আছে বলার, সরকার তো ব্যর্থ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি