সিলেট ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় অভিযানে নিহত ছয়জনের ডিএনএর নমুনা তাদের স্বজনদের সঙ্গে মিলেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৩ আগস্ট) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন- গুলশান হামলায় নিহত ছয় জঙ্গি এবং তাদের পরিবারের সদস্যনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর পরিবারের সদস্যদের ডিএনএর সঙ্গে ছয়জনের ডিএনএ মিলেছে। তবে শক্তিবর্ধক ওষুধ খাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গতমাসের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি নামের ওই ক্যাফেতে সন্ত্রাসী হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে হামলাকারীরা। তাদের ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
প্রায় ১২ ঘণ্টা পর সশস্ত্র বাহিনী অভিযান চালিয়ে ওই ক্যাফের নিয়ন্ত্রণ নেয়। সে সময় নিহত ছয়জনের মধ্যে পাঁচজনকে জেএমবি সদস্য হিসেবে চিহ্নিত করে পুলিশ। ওই ছয়জনের মধ্যে শরীয়তপুরের সাইফুল চৌকিদার নামে একজন ছিলেন ওই বেকারির পাচক। তিনিও হামলাকারীদের সঙ্গে থেকে তাদের সহায়তা করেন বলে পুলিশের ভাষ্য। তবে গুলশান হামলায় পুলিশের করা মামলায় আসামির তালিকায় ওই ছয়জনেরই নাম আছে।
অভিযানে নিহতদের মধ্যে দুইজন বগুড়ার মাদ্রাসা ছাত্র; অন্য তিনজনের পড়াশোনা ঢাকার নামি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি