গুলশানে নিহত জঙ্গিদের রক্তের নমুনা যাচ্ছে এফবিআইয়ে

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

গুলশানে নিহত জঙ্গিদের রক্তের নমুনা যাচ্ছে এফবিআইয়ে

Manual3 Ad Code

image-26698

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা চেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। এরই প্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালের ফরেনসিক বিভাগের একটি প্রতিনিধি দল আজ বুধবার নমুনা সংগ্রহ করেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ফরেনসিক মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

আজ সকালে তিনি জানান, নিহত জঙ্গিদের মৃতদেহ ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে রয়েছে। নিহতদের রক্ত ও মাথার চুল সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে কাছে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, রক্ত ও চুলের নমুনা সংগ্রহের জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তের মধ্যে রয়েছে, নিহত প্রত্যেকের হার্টের কাছাকাছি থেকে ১০ মিলিলিটার, হাত-পা থেকে ১০ মিলিলিটার রক্ত নিতে হবে। এছাড়া মাথার সামনে থেকে ১০টি, পেছনে থেকে ১০টি, মাথার ডান ও বাম পাশ থেকে ১০টি করে চুল সংগ্রহ করতে হবে।

Manual2 Ad Code

হত্যার আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কিনা কিংবা কোনো মাদক সেবন করেছিলো সেটাও পরীক্ষা করা হবে বলেও জানান ডা. সোহেল মাহমুদ।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় ১৭ বিদেশি ও দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। পরে ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code