গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৭

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদিজা বেগম (২৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মেহেদুল ইসলাম পলাতক রয়েছেন।

Manual8 Ad Code

সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে মেহেদুল ইসলামের সঙ্গে খাদিজার পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল। সোমবার সকালে নিজ ঘরে খাদিজার লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।

Manual3 Ad Code

পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code