সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ ভ্যানের চালক শাহজাহান শেখ (৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া (২৮) ও রাতইল গ্রামের নজরুল মোল্লার ছেলে পিকআপের হেলপার নয়ন মোল্লা (২৫)।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠায়।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান জানিয়েছেন।
কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি