সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
সুরমা মেইল ডেস্ক : ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করেছে। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার সারোয়ার ই আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি ঢাকা হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
সারোয়ার ই আলম বলেন, কুয়াশা কেটে যাওয়ার পরে সকাল ১১টার দিকে ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রামে আসে। এতে দুই শতাধিক যাত্রী ছিলেন। এখানে তাদের ইমিগ্রেশন সম্পন্ন হয়।
তিনি আরো বলেন, কুয়াশার কারণে ইউএস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছেছে। তবে এখন নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি