সিলেটে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪ বাস

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

সিলেটে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪ বাস

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে মহানগরীর চালিবন্দর এলাকায় বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Manual2 Ad Code

 

এসএমপির কোতোয়ালি মডেল থানার ওসি খান মো. মঈনুল জাকির বলেন, ওই স্থানে পেছন দিক থেকে কে বা কারা এসে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে গানপাউডার উদ্ধার করেছি আলামত হিসেবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি একটি নাশকতা। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি দাবি করেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে চারটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে প্রায় ৪০টি বাস ছিল। ঘটনাস্থলের আশপাশে প্রচুর পরিমাণ গানপাউডার পড়ে রয়েছে বলেও জানান তিনি। তিনি নাশকতায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/একেআই)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code