সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার পূর্ব বেজগাও গ্রামে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে তার স্বজনরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ আল মামুন বলেন, আতাহার খানের পরিবার স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্থান চলে যায়। কয়েক বছর আগে তারা দেশে আসেন। এলাকায় নতুন হওয়ায় তাদের সঙ্গে লোকজনের ঘনিষ্টতা কম ছিল। তিনি হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানান।
শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, নিহতের ছেলের দাবি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার মাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের ধরতে এরই মধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি