ঘুষ গ্রহণের মামলা : নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

ঘুষ গ্রহণের মামলা : নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ

Manual7 Ad Code

দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। নিম্ন আদালতে আত্মসমর্পণ ছাড়াই হাইকোর্টের সাজার বিরুদ্ধে আপিল শুনানির অনুমতির চেয়ে তিনি যে আবেদন করেছিলেন তাও খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

Manual2 Ad Code

রোববার (০৭ জানুয়ারি) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ ‘উত্থাপিত হয়নি মর্মে’ আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর ফলে ঘুষ নেয়ার মামলায় নাজমুল হুদাকে ৪৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন- আইনজীবী খুরশীদ আলম খান। আজ আদালতে নাজমুল হুদা উপস্থিত ছিলেন না।

মামলায় অভিযোগ করা হয়েছিল, সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র জন্য মীর জাহের হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা। এই অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ দুদক নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করে। এ মামলায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলে স্থাপিত বিশেষ জজ আদালত একই বছরের ২৭ আগস্ট এক রায়ে নাজমুল হুদাকে সাত বছর ও সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। এ আপিলের ওপর শুনানি শেষে ২০১১ সালের ২০ মার্চ এক রায়ে হাইকোর্ট তাঁদের খালাস দেন।

Manual1 Ad Code

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর আপিল বিভাগ ২০১৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের রায় বাতিল করেন এবং পুনরায় হাইকোর্টে বিচার করার নির্দেশ দেন। এরপর মামলাটির পুনরায় শুনানি শেষে গত ৮ নভেম্বর হাইকোর্ট রায় দেয়।

Manual4 Ad Code

রায়ে নাজমুল হুদাকে চার বছর কারাদণ্ড এবং সিগমা হুদাকে তাঁর কারাভোগের সময়কে সাজা হিসেবে ঘোষণা করা হয়। আদালত নাজমুল হুদাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এ রায়ের কপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু নাজমুল হুদা আত্মসমর্পণ না করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন। এ রিট আবেদন গত ১০ ডিসেম্বর খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর তিনি আত্মসমর্পণ ছাড়াই আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। রোববার সেই আবেদনও খারিজ করে দিল আপিল বিভাগ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code