ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা খেলেন ভূমি কর্মকর্তা

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা খেলেন ভূমি কর্মকর্তা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা দেওয়ার বিপরীতে সরকারের নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা খেলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

 

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ছদ্মবেশে দুদকের কর্মকর্তাদের সামনে সেবা গ্রহণকারীদের নিকট থেকে টাকা নিচ্ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় তাকে আটক করে দুদক।

Manual5 Ad Code

 

অভিযানে উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, এআই ওবাইদুর রহমান, প্রধান সহকারী রেজাউল করিম উপস্থিত ছিলেন। দুদকের কর্মকর্তারা জানান, ২০২০ সালে দুদকের হটলাইন নম্বরে কিছু অভিযোগ করে ওই ইউনিয়নের সেবা গ্রহণকারী কয়েকজন কৃষক। তদন্ত করতে এসে প্রমাণ পায় এবং টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করা হয়।

Manual5 Ad Code

 

উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমরা প্রয়োজনীয় প্রমাণসহ সবকিছু হস্তান্তর করবো, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

Manual4 Ad Code

 

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফসার যোবায়ের হোসেন জানান, দুদকের কর্মকর্তাগণ অভিযান শেষে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমার জিম্মায় জমা দিয়েছেন। আমরা অপরাধ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code