সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজুদ্দিন বাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. ইয়াছিন (২৬) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এতে আরো কয়েকজন আহত হয়েছেন।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা। সে চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিটি কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংর্ষের ঘটনা ঘটে। এতে ইয়াছিন নামের এক ছাত্রলীগের কর্মী ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) নিয়ে যাওয়া হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসালাম জানান, গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে চমেকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটায় আহত কয়েকজনের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি