সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২
ছবি :সংগৃহীত
সুরমা মেইল ডেস্ক :
বরিশালে চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন মুসল্লির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন। ট্রলারে প্রায় ৩০ যাত্রী ছিলেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বুলবুল আকন জানান, ঢাকার দিক থেকে মাহফিলের উদ্দেশ্যে মুসল্লি নিয়ে কাঠবডির ট্রলারটি চরমোনাইয়ের দিকে যাচ্ছিল। আড়িয়াল খাঁ নদীতে ট্রলারটি উল্টে গিয়ে নদীতে ডুবে যান প্রায় ৩০ মুসল্লি।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাত ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজন নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। এরই মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন মুসল্লিরা। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছালে রাতে ট্রলারটি ডুবে যায়। তবে কতজন যাত্রী নিয়ে ট্রলার ডুবেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি