চলতি বছরকে চ্যালেঞ্জ মনে করেন না নতুন আইজিপি

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৮

চলতি বছরকে চ্যালেঞ্জ মনে করেন না নতুন আইজিপি

Manual1 Ad Code

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ২০১৮ সালকে কোন চ্যালেঞ্জ মনে করেন না বলে জানান তিনি। নতুন বছরে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন উল্লেখ করে তিনি বলেছেন, দেশের মানুষের জান-মালের নিরাপত্তার যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে তা আমরা সঠিকভাবে সম্পাদিত করবো।

Manual4 Ad Code

বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Manual6 Ad Code

২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রী যে বিশ্বাস ও আস্থা নিয়ে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, আশা করি পুলিশ বাহিনীসহ সকলের সহযোগিতায় সে বিশ্বাস ও আস্থা রাখতে আমরা সক্ষম হবো।

Manual8 Ad Code

এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। এরপর বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সুরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইমের প্রধান মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code