চালকের অসাবধানতার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে : এসপি হারুণ

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

চালকের অসাবধানতার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে : এসপি হারুণ

Manual6 Ad Code

pic-sunamgonjpolice-01

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হারুণ অর রশিদ বলেছেন, আমরা সভ্য জাতি হিসেবে কেহ শৃংখলাবোধের পরিচয় দিতে পারছিনা বলেই প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক র্দূঘটনা ঘটছে। এতে প্রাণহানি ঘটছে সাধারণ মানুষের।

Manual6 Ad Code

তিনি বলেন, একজন মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। দেশে শতকরা ৭০ ভাগ সড়ক দুর্ঘটনা হচ্ছে চালকের অসাবধানতার কারণে। চলন্ত অবস্থা সিটে ব্যাল্ট ব্যবহার না করা, মোবাইল ফোনে কথা বলা, অতিরিক্ত স্প্রিটে গাড়ি চালানো এবং যেখানে সেখানে যাত্রী উঠানামা করা হচ্ছে। সাধারণ পথচারীরাও অসচেতনভাবে রাস্তা চলাফেরা করা দুর্ঘটনার আরেকটি মূল কারণ। তিনি একজন প্রশিক্ষিত চালককে লাইসেন্স প্রদানের জন্য উপস্থিত বিআরটিএর কর্মকর্তাদেরর প্রতি আহবান জানান।

Manual2 Ad Code

সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সড়ক র্দূঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরটিএর সহকারী পরিচালক মো. ডালিম, হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের সিনিয়র এসপি শৈলেন চাকমা, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম, বিআরটি এর সুনামগঞ্জ অঞ্চলের পরিচালক মো. জিল্লুর রহমান, ট্রাপিক সার্জেন্ট সালাহ উদ্দিন কাজল, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক, জেলা অটোরিক্রা শ্রমিক ঐক্যের সভাপতি মো. সুহেল মিয়া। এ ছাড়া বিভিন্ন  বাস, মিনিবাস, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা ও চালকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code