চীনে বন্যায় নিহত ২৬

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

চীনে বন্যায় নিহত ২৬

Manual5 Ad Code

download (2)

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে ভারী বন্যায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, পানিতে তলিয়ে গেছেন আরও ৩৪ জন।

শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

খবরে বলা হয়েছে, হেবেই প্রদেশের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং শহরে গত ১৯ ঘণ্টায় ৫৪৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ২০১৫ সালের সবোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে গেছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের ৩৮ হাজার ৭৫০ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

Manual7 Ad Code

এছাড়া, বন্যার ফলে জিনজিয়াং শহরের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ার পাশাপাশি টেলিযোগাযোগসহ অন্যান্য অবকাঠামোগত ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। একই সঙ্গে রাস্তা যান চলাচালের অনুপযোগী হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code