চুরির অপবাদে ঠাকুরগাঁওয়ে ৯ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

চুরির অপবাদে ঠাকুরগাঁওয়ে ৯ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ চুরির অপবাদে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

 

Manual3 Ad Code

জুয়েল রানা (৯) নামের আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জুয়েল উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত রমজান আলী বাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, জুয়েল রানা পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্র। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাছ চুরির অপবাদ দিয়ে একই গ্রামের রমজান আলী বাসু তাকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। পরে সেখান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

 

তবে অভিযুক্ত রমজান বাসু বলেন, হাসি তামাশা করে তাকে বেঁধে দুইটা বারি মেরেছি। নির্যাতন করিনি।

Manual3 Ad Code

 

জুয়েলকে নির্যাতনে ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে। পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে রমজান আলীকে আটক করে নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।

 

Manual8 Ad Code

এ বিষয়ে ওসি প্রদীপ কুমার রায় বলেন,এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code