ছাড়া পেলেন বিএনপি নেতা নোমান

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মে ৭, ২০১৮

ছাড়া পেলেন বিএনপি নেতা নোমান

Manual5 Ad Code

গাজীপুরে আটকের প্রায় ছয় ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে। তবে এখনো ১২ নেতাকর্মীকে থানায় আটক রাখা হয়েছে।

Manual7 Ad Code

রোববার (০৬ মে) রাত পৌনে ১০টার দিকে নোমানকে ছেড়ে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

Manual3 Ad Code

অন্যদিকে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীস্থ বাসভবনের সামনে অবস্থান নেয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকা ত্যাগ করেছে।

Manual2 Ad Code

এরপর রাত সাড়ে ৯টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ আটকে পড়া নেতাকর্মীরা হাসান সরকারের বাসভবন ত্যাগ করেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী জনি কিবরিয়া খান।

তবে টঙ্গী মডেল থানায় এখনো ১২ নেতাকর্মী আটক আছেন বলে ওসি কামাল হোসেন জানিয়েছেন।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে হাসান সরকারের টঙ্গীর বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর নোমানসহ এই ১৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

Manual7 Ad Code

হাইকোর্টের স্থগিতাদেশের পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে বিএনপির প্রতিক্রিয়া জানাতেই মূলত এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয় বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code