ছাতকে কলেজ ছাত্র হত্যাকারীদের দ্রুত আটক ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

ছাতকে কলেজ ছাত্র হত্যাকারীদের দ্রুত আটক ও শাস্তির দাবিতে মানববন্ধন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :: জাউয়া বাজার ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্র আল-আমীন হত্যাকারীদের দ্রুত আটক ও সর্বেোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

Manual2 Ad Code

জাউয়া বাজার ডিগ্রী কলেজ গভর্নিং বডি, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও কর্মচারীবৃন্দের যৌথ উদ্যোগে বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে কলেজ সম্মুখে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, জাউয়া বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহীদ, অভিভাবক আব্দুল মছব্বির, আইয়ুব মিয়া, নিহত আল-আমিনের পিতা আনফর আলী কাচা মিয়া, আব্দুস সোবহান, সহকারি অধ্যাপক শিব্বির আহমদ, জয়াধর রুবী, অজয় কুমার দাশ, প্রভাষক বিলকিছ সুলতানা, সমর কুমার সরকার, নীল মাধব সিংহ, শ্যামা প্রসাদ দাশ, সোমা চক্রবর্তী, মুজিবুর রহমান, আরশ আলী, সুমন খান ও মৃত্যুঞ্জয় দাশ।

Manual8 Ad Code

বক্তারা কলেজ ছাত্র আল আমিনের হত্যাকারী পলাতক আসামি আজিজুল ইসলামকে দ্রুত আটক করে ঘাতকদের সর্বেোচ্চ শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্টে সহপাঠী কলেজ ছাত্র আক্কাস আলী ও তার সহযোগীদের ছুরিকাঘাতে নিহত হয় জাউয়া বাজার ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র আল-আমিন।

Manual6 Ad Code

এ ঘটনায় নিহতের পিতা আনফর আলী ওরফে কাঁচা মিয়া বাদী হয়ে আক্কাস আলীসহ ৩ জনের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা মামলা (নং-২১) দায়ের করেন। মামলার প্রধান আসামি আক্কাস আলী ও সাইদুল ইসলাম বর্তমানে জেল হাজতে এবং অপর আসামি আজিজুল ইসলাম পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code