সিলেট ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬
নিজস্ব প্রতিনিধি :: ছাতকে মন্দিরে হামলার ঘটনায় স্থানীয় এক সংবাদকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাকির আমিন নামের ওই সংবাদকর্মীকে আটক করা হয়। তিনি দৈনিক আমাদের সময়-এর ছাতক প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
ছাতক থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, মন্দিরে হামলায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ছাতক শহরের পৌর পয়েন্ট থেকে সাকির আমিনকে আটক করা হয়।
এদিকে, মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ছাতকের মন্দির দুটি পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথেও কথা বলেন। এর আগে মন্দিরে হামলার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৫ সদস্যের কমিটিকে ৩দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এই কমিটির অন্য সদস্যরা হলেন- ছাতক থানার ওসি আশেক সুজা মামুনকে সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ছাতকের মন্ডলীভোগস্থ কালীবাড়ী ও শ্রীগৌরাঙ্গ মহাপ্রভূর আখড়ায়ও ইটপাটকেল নিক্ষেপ করে দুবৃত্তরা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি