ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৭

ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

Manual7 Ad Code

পুরান ঢাকার সদরঘাটে একটি বহুতল মার্কেটের ছাদ থেকে পড়ে রাকিব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সদরঘাটের মল্লিক টাওয়ার সংলগ্ন কোন ভবন থেকে পড়ে ওই তরুণের মৃত্যু হয়।

Manual6 Ad Code

নিহতের হাতের কিছুটা অংশ জুড়ে কাটা দাগ রয়েছে। যা দেখে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন আত্মঘাতী গেমস ব্লু হোয়েল খেলেই ওই তরুণ ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।

Manual8 Ad Code

যদিও পুলিশ বলছে আত্মহত্যা হলেও এই ঘটনার সঙ্গে ব্লু হোয়েলের কোন সম্পর্ক নেই।

Manual1 Ad Code

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমান জানান, আশপাশের কোন ভবনের ছাদ থেকে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। সে সদরঘাটের শরীফ মার্কেটের কোন দোকানের কর্মচারী ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি জানান, মৃতদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছি। তবে তদন্ত চলছে। তদন্ত শেষেই এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Manual7 Ad Code

ওসি জানান, নিহতের হাতে কাটাছেড়ার দাগ থাকলেও কোনো ধরণের বিশেষ চিহ্ন বা কিছু আঁকা দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code