ছাদ থেকে লাফিয়ে কারারক্ষীর স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

ছাদ থেকে লাফিয়ে কারারক্ষীর স্ত্রীর আত্মহত্যা

Manual5 Ad Code

গাজীপুর মহানগরীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর স্ত্রী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

Manual6 Ad Code

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কাশিমপুর কারাগারের বাইরে আবাসিক ভবনের (সন্ধ্যা) পাঁচতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত ফাতেমা বেগম (৪০) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মিজানুর রহমানের স্ত্রী।

নিহতের স্বামী প্রধান কারারক্ষী মিজানুর রহমান জানান, আমরা সবাই সকালে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার  কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

তিনি আরও জানান, তার স্ত্রী  ফাতেমা মানসিক রোগী ছিলেন। দুই মাস আগেও ডাক্তার দেখানো হয়েছে। তাকে আবারও ডাক্তার দেখানোর কথা ছিল। এরই মধ্যে ওই চিকিৎসক হজে চলে যাওয়ার কারণে দেখানো হয়নি।

Manual3 Ad Code

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ফাতেমা বেগমকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code