সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭
পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জের তাড়াশে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাশেদুল ইসলাম (২৭) নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া উত্তরপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদুল ইসলাম বিনসাড়া উত্তরপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক বিষয় নিয়ে বিনসাড়া উত্তরপাড়া গ্রামের আবু হানিফের বড় ছেলে রাশেদুল ইসলামের সাথে ছোট ছেলে সজিবের বিরোধ চলে আসছিলা। এরই জের ধরে শনিবার দুপুরে ছোট ভাই সজিব বড় ভাই রাশেদুলকে ছুরিকাঘাত করে আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Design and developed by ওয়েব হোম বিডি