জগন্নাথপুরে বিল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১০

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

জগন্নাথপুরে বিল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১০

Manual2 Ad Code

download

Manual1 Ad Code

সংবাদদাতা :: জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে বিল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের  হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সেলিম মিয়া (৫০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের মতলিব মিয়ার কাছ থেকে ঘোষগাঁও বলাইপাড়ার কাঁচা মিয়া একটি বিল লিজ নেয়। বুধবার সকালে হবিবনগর গ্রামের জাবেদ মিয়াসহ ৩-৪ জন জোরপূবর্ক বিলটি দখলের জন্য গেলে কাচা মিয়ার ছেলে সাব্বির আহমদ বাধা প্রধান করে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে কাচা মিয়া  ও সেলিম মিয়া আহত হন।

Manual7 Ad Code

এ সংঘর্ষে এলাকাবাসী এগিয়ে আসলে জাবেদ মিয়ার লোকজন বাড়িতে চলে যায়। বাড়িতে এসে জাবেদ মিয়া তার লোকজন নিয়ে কাচা মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর বাড়ি ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুরুতর আহত হন-সেলিম মিয়া (৫০), কাচা মিয়া (৪৫), গৌছ মিয়া(৭০), আনোয়ার হোসেন (৩৫), স্বপন মিয়া (২৫), সেলিম মিয়া (৪০), দরছ মিয়া (৪৫)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরসালিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code