জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কক্সবাজার সদরে জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলার ঈদগাও থানার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর লরাবাগ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন- রাশেদা বেগম, তিনি ইসলামাবাদ উত্তর লরাবাগ চরপাড়া এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী। অপরজন হলো, তার মেয়ে জন্নাতুল ফেরদৌস। সে ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

 

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানিয়েছে, টমটম চালক আবুল কালাম ও আজিজুল হকের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিবাদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ধারালো দা দিয়ে আজিজুল হকের স্ত্রী রাশেদা ও তার মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

 

Manual8 Ad Code

মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আবুল কালাম পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

 

ঈদগাও থানার ওসি পরিদর্শক আবদুল হালিম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে আবুল কালাম পালিয়ে গিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। এছাড়াও লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code