সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আজ দুপুরের পর আদালত আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে। পরবর্তী সময়ে শুনানির দিন ধার্য করা হয়েছে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান খালেদা জিয়া। যদিও তার আগেই বিচারক ড. আখতারুজ্জামান মামলার শুনানি শুরু করেন।
আজ এ মামলার আসামি কাজী সলিমুল হক ও শরাফ উদ্দিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরছেন তাঁদের আইনজীবী আহসান উল্লাহ। গতকাল বুধবার থেকে এ দুই আসামির যুক্তিতর্ক শুরু হয়।
এ মামলার শুনানি চলাকালে খালেদা জিয়ার আইনজীবীরা মামলাটি আজকের জন্য মুলতবি রাখার আবেদন জানিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, আজ খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী। এ জন্য মামলাটি যেন একদিনের জন্য মুলতবি রাখা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করে দুদক।
অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুদক।
Design and developed by ওয়েব হোম বিডি