জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘মিথ্যা সাক্ষ্য’ শাস্তির দাবি

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘মিথ্যা সাক্ষ্য’ শাস্তির দাবি

Manual5 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘মিথ্যা সাক্ষ্য’ উপস্থিত করার অভিযোগে তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদসহ ছয়জন সাক্ষীর শাস্তি চেয়েছেন আসামীপক্ষের আইনজীবিরা।

Manual7 Ad Code

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের কাছে খালেদা জিয়ার পক্ষে এ আবেদন জানান তাঁর প্রধান আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এ প্রসঙ্গে খালেদা জিয়ার অন্যতম অইনজীবি এ্যাডভোকেট মাসুদ ‌আহমেদ তালুকদার জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী ভূয়া ডকুমেন্ট  অদালতে উত্থাপন করা ও মিথ্যা সাক্ষ্য দেরার কারণে মামলার তদন্ত কর্মকর্তা সহ মোট ছয়জনের শাস্তি দাবী করা হয়েছে।

Manual4 Ad Code

আদালতে এ জে মোহাম্মদ আলী বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের গণমানুষের জনপ্রিয় নেত্রী। ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং তাঁর জনপ্রিয়তাকে নস্যাৎ করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

দণ্ডবিধির ১৯৩, ১৯৫, ১৯৬, ৪৬৬, ৪৬৯, ৪৭১ এবং ১০৯ ধারা উল্লেখ করে মোট ১১টি যুক্তি উপস্থাপন করে অভিযোগকারী পক্ষের ছয় জনকে শাস্তি দেওয়ার আবেদন করেন আইনজীবী।

Manual8 Ad Code

বেলা ১১টা ৫৫ মিনিটে খালেদা জিয়া রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান। এর পরই বিচারক বিশেষ জজ ড. আখতারুজ্জামান মামলার কার্যক্রম শুরু করেন।

নবম দিনের মতো এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই খালেদা জিয়ার আইনজীবীদের দেরিতে মামলার শুনানিতে আসায় আদালত ভৎসনা করেন। এ সময় তাঁর আইনজীবীরা আদালতে হৈচৈ করেন। পরে আদালত আজকের মধ্যে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শেষ করার জন্য তাঁর আইনজীবী এ জে মোহাম্মদ আলীকে নির্দেশ দেন।

এ মামলায় আগামীকাল বৃহস্পতিবারও সকাল ১০টার মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আবারও একতরফা করতে যে যড়যন্ত্র ও অপচেষ্টা চলছে এটিও তার অংশ। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকান্ডে ব্যাঘাত সৃষ্টি করতে তাকে প্রতিনিয়ত হয়রানির মধ্যে রাখা এবং অবিরামভাবে হেনস্তা করার জন্য আওয়ামী লীগের নীলনকশা অনুযায়ী তার বিরুদ্ধে ১৪টিমামলা নতুন করে বকশিবাজারে স্থানান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code