সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহর থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
জানা যায়, রুহিয়ায় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মারপিট ও ভাংচুরের মামলা করেন রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর গ্রামের নুর ইসলাম। এ ঘটনায় বিএনপির ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১শ থেকে ১২০ জনকে অজ্ঞাত করে এ মামলাটি দায়ের করা হয়।
ওই মামলায় বুধবার দিবাগত রাতে বিএনপি নেতা ও নারগুন ইউপির সাবেক চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করে পুলিশ। রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মারপিটের মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি