জেলা যুবদলের আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কানাইঘাটে আনন্দ মিছিল

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

জেলা যুবদলের আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কানাইঘাটে আনন্দ মিছিল

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনন্দ মিছিলটি কানাইঘাট থানা পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।

 

Manual8 Ad Code

উপজেলা যুবদল নেতা কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবদল নেতা এখলাছুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল করিম শাহীন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপজেলা যুবদলের সদস্য রুবেল আহমদ, নুরুজ্জামান আম্বিয়া, মতিউর রহমান এখলাছ, মুজিব উদ্দিন, আব্দুল কাদির, গিয়াস, মিছবাহ, শামীম, জাকারিয়া, আম্বিয়া, উমর গাজী প্রমুখ।

 

আনন্দ মিছিল পরবর্তী পথসভায় যুবদল নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন করে কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি উপহার দেয়ায় সিলেট যুবদলের সাংগঠনিক কার্যক্রম আগামীদিনে আরো শক্তিশালী হবে। সেই সাথে জেলা যুবদলের আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে ত্যাগী ও পরীক্ষিত সমন্বয়ে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code