সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মে ২২, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর গ্রামে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাগর আহমেদ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) রাত ৯টার দিকে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাগর আহমেদ ঐ গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
তিনি জানান, সাগর আহমেদ নামে ওই যুবক সারাদিন টমটম চালানো শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে। পরে সে তার টমটমটি গ্রামের একটি গ্যারেজে চার্জ দিতে যায়। এ সময় সে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
Design and developed by ওয়েব হোম বিডি