সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের সাবেক প্রেসেডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় শারীরিক অবস্থার অবনতি হলে লতিফ সিদ্দিকীর সম্মতিতে তার জন্য গঠিত মেডিকেল টিম তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নির্বাচনী প্রচারণায় গাড়িবহরে হামলার প্রতিবাদে গত রোববার (১৬ই ডিসেম্বর) থেকে ধর্মঘট পালন করছিলেন লতিফ সিদ্দিকী। আজ বুধবার অনশনের চতুর্থ দিনে এসে হঠাৎ অসুস্থ হন তিনি।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান বলেন, গতকাল মঙ্গলবার সকালে লতিফ সিদ্দিকীর চিকিৎসার জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। এতে শ্বাসকষ্টসহ তার শরীরের নানা সমস্যা ধরা পড়ে। সকালে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি