ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

Manual7 Ad Code

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা সদর উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত (টমটম) অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন।

 

রোববার (০৪ এপ্রিল) সকালে উপজেলার পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

নিহত তিনজন হলেন- কুমিল্লার চাঁনপুর এলাকার ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৬০), মকবুল হোসেনের ছেলে মতিন মিয়া (৬৫) ও ফোরন মিয়ার ছেলে আবদুল কাদের (৭০)।

 

নিহতদের স্বজনরা জানান, কুমিল্লা শহরের চাঁনপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যোগে সাতজন গোমতী নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। অটোরিকশাটি পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে যাওয়ার পর ময়নামতির দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও ঢাকা নেওয়ার পর আরও একজন মারা যান।

Manual7 Ad Code

 

ট্রাক চাপায় যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code