ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন দুই ভাই

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন দুই ভাই

Manual1 Ad Code
(ছবি প্রতীকী)

 

সুরমা মেইল ডেস্ক : বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

নিহতরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মধুপুকুর এলাকার মোহাম্মদ আকতারের ছেলে মাসুম ও আলম।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

বগুড়া সদর থানার এসআই সোহেল রানা জানান, দুই ভাই মোটরসাইকেলে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code