ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সবুজ (৩৫) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

রোববার (১২ ডিসেম্বর) বিকেলে সালান্দর চৌধুরীহাট রেডিও সেন্টারের সামনে এ ঘটনা ঘটে । নিহত সবুজ ঠাকুরগাঁও সদরের পূর্ব গোয়ালপাড়া মৃত শাহজাদা দারগার বড় ছেলে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর চৌধুরীহাট রেডিও সেন্টারের সামনে একটি ট্রাক্টরের মবিলের ট্যাংক ফুটো হয়ে রাস্তায় পড়ে। সেই মবিলে পিছলে যায় মোটরসাইকেলটি। এ সময় পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও মুখি একটি ট্রাক সবুজকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

ওসি আরও বলেন , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code