ট্রাকের চাপায় ফুটপাতে চলাচলকারী দুই নারীর মৃত্যু

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

ট্রাকের চাপায় ফুটপাতে চলাচলকারী দুই নারীর মৃত্যু

Manual3 Ad Code

গাজিপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারানো একটি মালবোঝাই ট্রাকের চাপায় ফুটপাতে চলাচলকারী দুই নারী নিহত হয়েছেন।

Manual4 Ad Code

 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই নারী স্থানীয় মাহমুদ জিন্স কারখানার শ্রমিক।

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার এবং টাঙ্গাইল সদরের নরসিনপুর এলাকার আব্দুল্লাহর স্ত্রী জোবেদা।

 

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় মাহমুদ জিন্স কারখানা ছুটি শেষে বাসায় ফেরার জন্য বের হন নারী শ্রমিক আয়েশা ও জোবেদা। তারা ফুটপাত ধরে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে আয়েশা ও জোবেদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

 

সালানা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code