ট্রাকের সঙ্গে দুই অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২১

ট্রাকের সঙ্গে দুই অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৪ জনের মৃত্যু

Manual5 Ad Code
ছবি প্রতীকী

 

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি চালিত দুটি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ডেইজি দত্ত, আবুল কালাম, মো. আকবর হোসেন ও আদৃশ সোইম আয়ান (৭মাস)। আহতরা হলেন- আবদুল কাদের, আবুল কালাম, মোহাম্মদ মুছা ও মো. গিয়াস। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আরো দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual5 Ad Code

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম জানান, দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Manual5 Ad Code

 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, ট্রাকের সঙ্গে দুটি অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code