ট্রাক কাড়ল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

ট্রাক কাড়ল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ

Manual3 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা একই এলাকার বাসিন্দা। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জ-চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার সেনবাড়ি কালিরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু, সোহরাব আলীর ছেলে ইয়াসিন ও ইসলামের ছেলে রিপন।

 

সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

 

Manual7 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সন্ধ্যা ৬টার দিকে নগরীর শম্ভুগঞ্জ-চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটি ড্রাম ট্রাক চলন্ত অবস্থায় ওই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত ও আরেকজন গুরুতর আহত হন।

 

Manual5 Ad Code

ওসি আরো জানান, আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে দুই আরোহীর লাশ ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code