ট্রাক-পিকআপের সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২

ট্রাক-পিকআপের সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত

Manual8 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক :
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) আজিজনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল ইসলাম, নায়েক অনুকূল বর্মন, কনস্টেবল সিরাজুল ইসলাম মুন্না ও আবদুস সালাম। তারা সবাই ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

চট্টগ্রাম জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে আজিজনগর এলাকায় পুলিশের পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারের ৮ এপিবিএনে কর্মরত চার পুলিশ সদস্য আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর।

Manual8 Ad Code

 

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code