ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : “ট্রাফিক আইন মেনে চলি নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। রোববার (০৩ অক্টোবর) পৌর শহরের চৌরাস্তায় এ প্রচারনা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

জেলা পুলিশের ট্রাফিক শাখার আয়োজনে প্রচারনা চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও ট্রাফিক শাখার ইনচার্জ ফারুক আল মাসুদ সরকার, ট্রাফিক সার্জেন্ট পিযুষ, আব্দুর রউফ, এটিএসআই গৌতম, এনামুলসহ ট্রাফিক শাখার অন্যান্য কর্মকর্তাগণ।

Manual2 Ad Code

 

এ সময় যানবাহনের চালকদের বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। হেলমেট বিহীন এবং মোবাইলে কথা বলা অবস্থায় মটরসাইকেল না চালানোর জন্য প্রচারণা থেকে আহবান জানানো হয়। সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরিহিত অবস্থায় মটরসাইকেল চালানো, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং গাড়িতে যাতে করে ৩ জন যাত্রী পরিবহন না করা হয় সে বিষয়ে আহবান জানানো হয়।

 

পরে ট্রাফিক আইন মনে চলা, হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য বেশকিছু মটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code