ট্রেনে কাটা পড়ে কনস্টেবলের মৃত্যু

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

ট্রেনে কাটা পড়ে কনস্টেবলের মৃত্যু

Manual1 Ad Code
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল বেল্লাল উদ্দিন (৩৫) নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে রেলস্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বেল্লাল। তিনি ওই সময় রেললাইন পার হচ্ছিলেন।
তিনি আরো জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code