ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ধান ভর্তি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টার সময় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহতরা হলেন- শহরের শাহাপাড়ার মৃত সিরাজের ছেলে আসাদ (২৫) ও নিশ্চিন্তপুর এলাকার জবেদ আলীর ছেলে রাশেদুল (২৮) বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকেলে মোটরসাইকেলে ওই দুই জন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিল। পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে অর্থাৎ পঞ্চগড়ের দিক থেকে আসা ঢাকাগামী একটি ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং ট্রাকটিকেও আটক করে থানায় নেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এম.ইসলাম/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code