ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিটিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন হয়েছে।

Manual5 Ad Code

 

শনিবার (৩০ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এসে শেষ হয়।

 

পরে কেক কেটে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুলতানা রাজিয়া, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী সহ অন্যরা।

 

সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, জন্মনিন্ধনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে কমিটিউনিটি পুলিশিংয়ের ভূমিকার কথা তুলে ধরা হয়।

 

Manual7 Ad Code

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার থেকে ঠাকুরগাঁও জেলা অপরাধ দমনের ক্ষেত্রে এগিয়ে আছে। কমিটি পুলিশিং ফোরামের সক্রিয় ভূমিকা এবং সকলের আন্তরিক সহযোগিতায় এই ঠাকুরগাঁও জেলা কে মডেল হিসেবে রুপ দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

 

Manual6 Ad Code

ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ঠাকুরগাঁও পুলিশ মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূণ ভূমিকা রেখেছে। কমিউনিটি পুলিশিং যে উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে তা আগামীতে আরো বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code