ঠাকুরগাঁওয়ে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদ

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

ঠাকুরগাঁওয়ে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদ

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
সপ্তম ধাপে ইউপি নির্বাচনের ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া মন্ডলপাড়া এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন চারজন সাংবাদিক। আহতদের মধ্যে তিনজন ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের উপরে হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আলটিমেটাম দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার সাংবাদিক মহল।

 

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ করেন জেলার সাংবাদিকরা।

 

এসময় সমাবেশে বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমীন সরকার রাসেলসহ অনেকে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

প্রতিবাদ সমাবেশে জেলার সকল সাংবাদিকরা একাত্ততা ঘোষণা করে, চার সাংবাদিকের উপরে হামলাকারীদের প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান, তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন জেলার সাংবাদিকরা।

 

হামলার শিকার সাংবাদিকরা হলেন, জাগো নিউজ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির ঠাকুরগাঁও প্রতিনিধি হিমেল, নিউজবাংলা২৪-এর ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা এবং ঢাকা মেইলের প্রতিনিধি জাহিদ হাসান মিলু।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code