ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

ঠাকুরগাঁওয়ে ৯ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলায় চলমান শীতের প্রকোপে জর্জরিত নয় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

Manual8 Ad Code

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সরকার মটরস এর আয়োজনে ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল ও সরকারপাড়া সমির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীত বিতরণ করা হয়।

 

Manual7 Ad Code

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা স্বেচ্ছাসবেক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, ঠাকুরগাও প্রেস কাবের সভাপতি মনসুর আলী।

Manual4 Ad Code

 

আরো উপস্থিত ছিলেন- এমজেএল বাংলাদেশ লি: এর এজিএম ওয়াহিদুজ্জামান, এসিস্ট্যান্ট ম্যানেজার ফজলে লোহানী,সরকার মটরস এর স্বত্তাধিকারী ও পৌরসভার প্যানেল মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর সুদাম সরকার, জেলা যুবলীগের সহ -সভাপতি আব্দুস সহিদ বাবু,ওয়ার্ড আ’লীগের সভাপতি পারভেজ খাঁন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

Manual5 Ad Code

 

এ প্রসঙ্গে আয়োজকরা বলেন, ৯ শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হলো। পরবর্তীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code